ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা সভাপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কানাডার প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ১১:৩০:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ১১:৩০:৪৫ পূর্বাহ্ন
ফিফা সভাপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কানাডার প্রধানমন্ত্রীর ফাইল ছবি
বিশ্বকাপ শেষ হলেও থামছেই না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক। এবার তার নেতৃত্ব নিয়েই প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পর ফিফা সভাপতির ওপর তার আস্থা নেই।

বুধবার এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন কানাডার প্রধানমন্ত্রী। কার্নি বলেন, ফিফার সিদ্ধান্ত নেয়ার নিজস্ব কাঠামো থাকলেও সাম্প্রতিক কিছু পদক্ষেপ তার আস্থা নষ্ট করেছে।সংবাদ প্রতিবেদন

কার্নির এই মন্তব্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা। সংস্থাটি ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অধিকার ও কার্যক্রম পরিচালনা করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, নতুন প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করতে চায় ফিফা। এতে প্রতিষ্ঠানটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার।

ফিফার তথ্য অনুযায়ী, নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নাল সম্ভাব্য বিনিয়োগকারী কনসোর্টিয়ামের নেতৃত্ব দেয়ার কথা ছিল। প্রতিষ্ঠানটি জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত থ্রাইভ ক্যাপিটাল–সংশ্লিষ্ট। জশুয়া কুশনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই।

কার্নির বক্তব্য প্রকাশের পর ফিফার বাণিজ্যিক পরিকল্পনা, স্বচ্ছতা ও প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্যের বিষয়ে ফিফা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ