ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​চোরের আঙুলের অংশ কামড়ে ছিঁড়ে রাখলেন প্রবাসীর স্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:৫৬:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:৫৬:২২ অপরাহ্ন
​চোরের আঙুলের অংশ কামড়ে ছিঁড়ে রাখলেন প্রবাসীর স্ত্রী ​ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে চুরির চেষ্টা ব্যর্থ করতে গিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন দুই সন্তানের জননী ঝুমুর বেগম। আত্মরক্ষার চেষ্টায় তিনি চোরের হাতের একটি আঙুলের অংশ কামড়ে ছিঁড়ে রাখেন। তবে পালিয়ে যাওয়ার সময় চোর পরিবারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডহসংকর এলাকায় সৌদি প্রবাসী মো. জুয়েল খলিফা ওরফে নুরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার রাতে সৌদি প্রবাসী স্ত্রী, দুই সন্তানের জননী ঝুমুর বেগম বাড়ির পেছনের কক্ষে একাই ঘুমিয়ে ছিলেন। অপরদিকে তার দুই ছেলে ও শাশুড়ি সামনের কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে ঝুমুর বেগম বিছানার পাশে এক ব্যক্তির উপস্থিতি টের পেয়ে চিৎকার করার চেষ্টা করলে চোর তার মুখ চেপে ধরে। এ সময় চোরের হাতের একটি আঙুল তার মুখে মধ্যে চলে গেলে তিনি সেটি শক্তভাবে কামড়ে ধরেন। আঙুল ছাড়াতে ঐ নারীর মুখমণ্ডলে সজোরে আঘাত করলেও চোরের আঙুলের একটি অংশ ছিঁড়ে যায়। রক্তাক্ত অবস্থায় চোর তাকে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। তবে চোর যাওয়ার সময় পরিবারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

পরে ঝুমুর বেগমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঝুমুর বেগম চিকিৎসা নিয়েছেন। এ খবর পেয়ে বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। তবে ঘটনার তদন্ত চলছে।”

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ