লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-০৮-২০২৬ ০২:১৭:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৮-২০২৬ ০২:৫১:৪৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, ঢাকা সফরের শেষ দিনে অ্যাডমিরাল স্টিভ কেলার লালবাগ কেল্লা পরিদর্শন করেন। এ সময় তিনি পুনরুদ্ধার করা হাম্মামখানা ঘুরে দেখেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্র দূতাবাসের অবদান সম্পর্কে অবগত হন।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) তিন দিনের সফরে ঢাকায় আসেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স