সরকারি সহায়তা পেলেন কলাপাড়ার ৫৭ ব্যক্তি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৮-২০২৬ ০১:৩৯:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৮-২০২৬ ০১:৩৯:৩৯ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি ও মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১০ হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০ টায় অসহায় ৫৭ ব্যক্তিকে মোট পাঁচ লাখ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হল পায়রায় অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ্যডভোকেট খোন্দকার নাসির উদ্দিন প্রমুখ।
জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অসহায় ও দুস্থ মানুষকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সমাজ সেবা কর্মকর্তা মো জহিরুল ইসলাম জানান, ৩৭ জন দুস্থ অসহায় ব্যক্তি ও প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ২০ জনকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগী মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স