ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বৃহস্পতিবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ১১:২৩:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ১১:২৩:১৯ পূর্বাহ্ন
​বৃহস্পতিবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ​ছবি: সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৬ আগস্ট) টানা ৪ ঘণ্টা গোপালগঞ্জের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। বুধবার (৫ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র।

এতে বলা হয়, ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আওতায় বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- পাওয়া হাউজ বাউন্ডারি সংলগ্ন ১০তলা বন্ধন ভবন, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, লায়েকের মোড়, নীচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক ও চেচানিয়াকান্দি এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তর।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ