ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৩:৪৮:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৪:১৮:৪৮ অপরাহ্ন
​দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ​ছবি: সংগৃহীত
দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ‘জুলাই গণঅভ্যুথান দিবস’ উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ বলছে ডিসেম্বরে দেশে আসবে। আসেন! আমরাও দেখবো।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব।’

তিনি আরও বলেন, ‘কেউ বক্তব্য দিতে গেলে ভুয়া ভুয়া বলা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না। আমরা শিখবো কবে? আমরা সবাইকে সম্মান করতে চাই।’

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক। যে প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে তাতে অসঙ্গতি আছে। এজন্য দুঃখ প্রকাশও করা হয়েছে। তারপরও একে পুষে রেখে বিশৃঙ্খলা কাম্য নয়।’

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ