ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​তিতুমীর কলেজে ছাত্রদল-ছাত্রশক্তির নেতাকর্মীদের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০২:২২:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০২:২২:০৫ অপরাহ্ন
​তিতুমীর কলেজে ছাত্রদল-ছাত্রশক্তির নেতাকর্মীদের সংঘর্ষ ​ছবি: সংগৃহীত
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল-ছাত্রশক্তির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে কলেজ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আল নোমান নিরবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এসময় আহত দুই নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ