বুধবার থেকে স্বাভাবিক হতে পারে গ্যাস সরবরাহ: কেজিডিসিএল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৮-২০২৬ ০৩:০২:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৮-২০২৬ ০৩:০২:৫৬ অপরাহ্ন
ফাইল ছবি
দুই সপ্তাহ ধরে ভয়াবহ গ্যাস–সংকটে ভুগছে সারা দেশের শিল্পকারখানা। সঙ্গে আছে বিদ্যুতের লোডশেডিং।
এতে অনেক শিল্পের উৎপাদন কমে অর্ধেকে নেমেছে। এর ফলে খাদ্য ও খাদ্যবহির্ভূত বেশ কিছু পণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ ব্যাহত হচ্ছে। অন্যদিকে চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়ায় পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (কেজিডিসিএল) আশা প্রকাশ করেছে, চলমান গ্যাস সরবরাহ বুধবার (৫ আগস্ট) থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সংস্থাটি এ তথ্য জানায়। এদিকে, বিভিন্ন খাতের ব্যবসায়ীরা বলছেন, গ্যাস–সংকটের কারণে কাচ, ইস্পাত, বস্ত্রকল ও তৈরি পোশাক, সিরামিক, বিস্কুট-কেক এবং ভোগ্যপণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন কম হওয়ায় ব্যয় বাড়ছে। তাতে লোকসান গুনতে হচ্ছে।
শিগগিরই গ্যাসের সংকট না কাটলে কর্মী ছাঁটাইয়ের মতো পদক্ষেপ নিতে হতে পারে কোনো কোনো প্রতিষ্ঠানে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স