রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৮-২০২৬ ০৬:৩৮:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৮-২০২৬ ০৬:৩৮:৩৫ অপরাহ্ন
ফাইল ছবি
রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ কার্যক্রম নির্ধারিত নিয়মে সম্পন্ন করতে কমিটির গঠন, দায়িত্ব ও কার্যপদ্ধতি নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মহানগর এলাকায় এ কমিটির কাঠামোয় কিছু পরিবর্তন রাখা হয়েছে। সেখানে পুলিশ সুপারের পরিবর্তে পুলিশের একজন ডেপুটি কমিশনার এবং পাবলিক প্রসিকিউটরের পরিবর্তে মহানগর পাবলিক প্রসিকিউটর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট মামলার আসামি অথবা তার পিতা, মাতা, স্ত্রী, স্বামী, ভাই, বোন, ছেলে কিংবা মেয়ের মধ্যে যেকোনো একজন। তিনি সব আসামির পক্ষে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জমা দিতে পারবেন।
আবেদনের সঙ্গে মামলাসংক্রান্ত প্রয়োজনীয় সব দলিলের আইনজীবী কর্তৃক সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
এদিকে, নতুন প্রজ্ঞাপন জারির ফলে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২১ মে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স