নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৮-২০২৬ ১১:২৫:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-০৮-২০২৬ ১১:২৫:০৬ পূর্বাহ্ন
ফাইল ছবি
জুলাইয়ের আদর্শিক অক্ষ অনুযায়ী রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তার মতে, আদর্শিক অবস্থানের ওপর জুলাইয়ের সংগঠনগুলোর ডান ও অ-ডানপন্থিদের অবস্থান হওয়া উচিত।
রবিবার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড আইডিতে এই স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে মাহফুজ আলম লেখেন, “জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডান-বিরোধীরা জায়গা পাবেন না। অ-ডানপন্থিদের জুলাই সংগঠনে ডানপন্থিরা জায়গা পাবেন না।”
তিনি লেখেন, “এটাই জুলাই বন্দোবস্ত। ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।”
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স