ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৪:২৭:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৪:২৭:০০ অপরাহ্ন
​এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ​ফাইল ছবি
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা জানিয়েছে, এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। 

শনিবার (১ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা।

বার্তায় জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধিসংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সংস্থাটি আরও বলেছে, গ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সম্প্রতি দেশে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় সৃষ্ট গ্যাস সংকট ও জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনার মধ্যেই বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়ানো হতে পারে- এমন গুঞ্জন ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম বৃদ্ধির ইস্যুতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় পেট্রোবাংলা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ