ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১১:১৭:২১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১১:১৭:২১ পূর্বাহ্ন
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ফাইল ছবি
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (২ আগস্ট) গোপালগঞ্জের বেশকিছু এলাকায় টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র।

এই এলাকাগুলো হলো- বটতলা, গো হাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাদমারী, ব্যাংক পাড়া, হীরা বাড়ি, মোহাম্মদ পাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা ও আশ্রম রোড এলাকা।

ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় এ বিষয়ে মাইকিং করা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ