ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​কলাপাড়ায় বিএনপির সভাপতিকে জড়িয়ে খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৬:৫১:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৬:৫১:৩৯ অপরাহ্ন
​কলাপাড়ায় বিএনপির সভাপতিকে জড়িয়ে খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারকে জড়িয়ে সম্প্রতি কয়েকটি আঞ্চলিক পত্রিকায় প্রিন্ট ও অনলাইন ভার্সনে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা বানোয়াট, অপ্রপ্রচার দাবি করে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে কলাপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা দেবাশীষ সিকদার এই সংবাদ সম্মেলন করেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, মূলত স্থানীয় খোকন মন্ডলের সঙ্গে একটি ভূমি দখল মামলাবাজ চক্রের যোগসাজশে তার কাকাদের তিন একর ৭১ শতাংশ জমির দাবি সংক্রান্ত ঘটনায় মামলা চলমান রয়েছে। ওই জমি  পিএস ১০৮ তথা আরএস ১৪৫ নং খতিয়ানে ১৩৭০ সহ ১০টি দাগে সাত একর ৪৩ শতক জমি ভুলবশ পরেশ চন্দ্র হিস্যা আট আনা অংশে রেকর্ড হয়। যা পরবর্তীতে পরেশ চন্দ্র ভুল স্বীকার করে খেপুপাড়া সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি দলিলে সংশোধন করে দেন। কিন্তু এই জমির দাবিদার হয়ে খোকন চন্দ্র মন্ডল অন্যায়ভাবে দখলে মরিয়া হয়ে ওঠে। এ নিয়ে আদালতে মামলা হয়। আমার কাকার পক্ষে আদালত রায় দেন বলে দেবাশীষ দাবি করেন। তারপরও খোকন চন্দ্র মন্ডল নানাভাবে হয়রাণি করে আসছে। 

বর্তমানে আমার কাকা পুলিন চন্দ্র হাওলাদারসহ চারটি পরিবার চরম নিরাপত্তাহীন হয়ে আছেন। এই ঘটনায় এবছরও কলাপাড়া থানায় একটি অভিযোগ দেন খোকন চন্দ্র মন্ডল। যার প্রেক্ষিতে আমরা নিষ্পত্তি হওয়া বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করি। এখানে হাজী হুমায়ুন সিকদারের কোন সংশ্লিষ্টতা নেই। তাকে জড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। দেবাশীষ প্রকাশিত ওই প্রতিবেদনের তীব্র নিন্দা জানান। তিনি বরং তারা কাকাসহ চারটি হিন্দু পরিবারের নিরাপত্তা দাবি করেছেন। 

এব্যাপারে খোকন চন্দ্র মন্ডল বলেন, ‘আরএস, এসএ ও বিএস অনুসারে আমার দাদা পরেশ চন্দ্র মন্ডল ওই জমির রেকর্ডীয় মালিক। সেই সূত্রে ওয়ারিশ হিসেবে আমরা ভোগ দখলে আছি। বর্তমানে উপজেলা বিএনপির সভাপতির প্রভাব দেখিয়ে দেবাশীষ সিকদারের নেতৃত্বে ক্ষমতার প্রভাব দখলীয় জমি থেকে তাদের উচ্ছেদের পায়তারা করছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ