ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীদের মিছিল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৫:৪৬:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৫:৪৬:২৫ অপরাহ্ন
​ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীদের মিছিল ​ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস-সংলগ্ন ফিলিস্তিনের তাল এবং সারা গ্রামে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে মিছিল করেছে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শনিবার (১ আগস্ট) স্থানীয় সূত্রে জানা যায়, ইসরায়েলি সেনাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বসতি স্থাপনকারীরা গ্রাম দুটির ভেতরের রাস্তা দিয়ে উসকানিমূলকভাবে হেঁটে যান। মিছিল চলাকালে পশ্চিম তীরের তাল গ্রামের একটি কবরস্থানে ব্যাপক ভাঙচুর চালায় তারা। সেখানে মৃত ফিলিস্তিনিদের স্মৃতিফলক ও পাথরের বিভিন্ন কাঠামো ভেঙে চুরমার করে দেওয়া হয়।

গ্রামের বাসিন্দারা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানান, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওই মিছিলে সরাসরি সুরক্ষা দিচ্ছিল ইসরায়েলি সামরিক বাহিনী। বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবের প্রতিবাদ করতে গেলে উল্টো ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।

পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এমন উগ্র তৎপরতা বৃদ্ধিতে স্থানীয় ফিলিস্তিনি জনগোষ্ঠীর নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ