ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৫:৪২:২০ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৭:৩২:১৬ অপরাহ্ন
​হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫ ​ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৮৫ জন। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০০ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজার ৩১০ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১৮৫ জন এবং গত সাড়ে চার মাসে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১০ হাজার ৯৮৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৮৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ল্যাব টেস্টে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ