ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমল তেলের দাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১১:১৫:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১১:১৫:৫৮ পূর্বাহ্ন
বিশ্ববাজারে কমল তেলের দাম ফাইল ছবি
আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে পুরো মাসের হিসাবে তেলের দাম প্রায় ২০ শতাংশ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি না হলেও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে তেলের সরবরাহ বেড়েছে। এর প্রভাবেই তেলের দামে কিছুটা পতন দেখা গেছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ২টা ১৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে আসে।  একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়।

তবে মাসিক হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২০ শতাংশ বাড়ার পথে রয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ