আগস্টে আগের দামেই মিলবে জ্বালানি তেল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৭-২০২৬ ০৭:১৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৭-২০২৬ ০৭:৩৪:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আগস্ট মাসজুড়েও দেশের বাজারে জ্বালানি তেলের খুচরা দামে কোনো পরিবর্তন আসছে না। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণের অংশ হিসেবে সরকার নতুন মাসের জন্য আগের দামই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্য আগস্ট মাসেও কার্যকর থাকবে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মাসে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে। অর্থাৎ চার ধরনের জ্বালানির ক্ষেত্রেই বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে গত ৩০ জুনও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছিল। সে সময়ও দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু রয়েছে। এ ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা বিবেচনায় নিয়ে প্রতি মাসে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ বা সমন্বয় করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স