ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও চার মৃত্যু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৫:৫৭:২২ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৫:৫৮:৩৩ অপরাহ্ন
হাম উপসর্গে আরও চার মৃত্যু ​ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫টি শিশু। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে ৮১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৫৫ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩৯ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৬ শিশুর। সব মিলিয়ে এই চার মাসে হাম ও হামের উপসর্গে মোট ৮৩৫ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৩৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৮৭০ জন। সব মিলিয়ে এক দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫ জনে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১০ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৭৪ জনের। এই সময়ের মধ্যে মোট ১ লাখ ১০ হাজার ১৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬ হাজার ৫৩ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ