ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল

​সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০২:৫৭:১১ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৫:৫৩:৫২ অপরাহ্ন
​সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয় ​ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গঠনের পাঁচ মাস পার হলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। এখনও ঘুষখোররা ঘুষ নিচ্ছে, তাই জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই মানুষকে প্রাণ দিতে হয়েছে। জুলাইয়ের মূল্যবোধ ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে সন্তানহারা মায়েদের অশ্রু বৃথা যাবে।

তিনি বলেন, সরকার গঠনের পাঁচ মাস পেরিয়ে গেলেও অনেক ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। আমাদের নিজেদের মধ্যেও এখনো প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তবে তারেক রহমান পরিবর্তনের চেষ্টা করছেন।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, পরিবর্তনের মানসিকতা সবার মধ্যে গড়ে তুলতে পারলে জুলাইয়ের আন্দোলনের সফলতা বাস্তবে প্রতিফলিত হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ