ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসসংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৩:৫৭:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৩:৫৭:১৩ অপরাহ্ন
গ্যাসসংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি।

শওকত আজিজ রাসেল বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত বোধ করছেন।

পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানান বিটিএমএ সভাপতি।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ