ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় দুই দলের মধ্যে তীব্র গোলাগুলি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৪:১৮:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৪:১৮:১৮ অপরাহ্ন
খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় দুই দলের মধ্যে তীব্র গোলাগুলি ছবি : সংগৃহীত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১ নম্বর লোগাং ইউনিয়নের চিকনচাকন কারবারি পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএসের (মূল) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে চিকনচাকন কারবারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে প্রায় ২০০ থেকে ৩০০ রাউন্ড গুলিবিনিময় হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিছু সময় গোলাগুলি চলার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং গুলিবিনিময় বন্ধ হয়েছে।

তবে ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ