বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট ফের চালু
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৭-০৭-২০২৬ ০২:১১:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৭-২০২৬ ০২:১১:৩০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট।
রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ২টা ২৯ মিনিটে বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানের বিজি-৩৭৬ ফ্লাইটটি সোমবার (২৭ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নারিতায় পৌঁছাতে পারে।
রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নারিতা ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
উদ্বোধনের আগে বিমানবন্দরে ভিআইপি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে বিমানের কোনো রুটের ফ্লাইট বন্ধ করা হবে না বরং পর্যায়ক্রমে আরও ফ্লাইট বাড়ানো হবে।
মন্ত্রী আরও বলেন, আজকের ঢাকা-নারিতা ফ্লাইট আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত। ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের অর্থনৈতিক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানপ্রবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশি ছাত্র, শ্রমিক ও অভিবাসীদের কথা বিবেচনায় রেখে আমরা ফ্লাইটটি চালু করেছি। ফ্লাইটটি যাতে আর কখনোই বন্ধ না হয় সেজন্য ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে।
বিমান প্রতিমন্ত্রী জানান, বর্তমানে উড়োজাহাজের সংকট থাকলেও ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের উদ্বোধন করেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স