ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী উদ্যান থেকে আলোচিত সেই রাজিব শাহর মসজিদ উচ্ছেদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১১:৫২:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১১:৫২:৫৬ পূর্বাহ্ন
সোহরাওয়ার্দী উদ্যান থেকে আলোচিত সেই রাজিব শাহর মসজিদ উচ্ছেদ ছবি : সংগৃহীত
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ত্রিপলের ছাউনি দিয়ে বানানো রাজীব শাহর কথিত সেই মসজিদসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ অভিযানে বিতর্কিত এ স্থাপনাটি ভেঙে ফেলা হয়।

অভিযান চালানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে বানানো হয়েছিল নামাজের জায়গা। পাশে ওজুর জন্য রাখা ছিল পানির ড্রাম। এক জায়গায় সাদা কাগজে ‘নামাজের জায়গা’ লিখে ঝুলিয়েও দেয়া হয়েছিল। আর মসজিদ তৈরির জন্য নেয়া হচ্ছিল ‘গণস্বাক্ষর’। শুক্রবার দুপুরে সেখানে জায়নামাজ পেতে নামাজও পড়েন একদল লোক। উদ্যানে এমন কর্মকাণ্ড দেখতে ভিড় করছিলেন অনেকে। রাজিব শাহ নামে একজন নামাজের জায়গাটি তৈরি করেছিলেন বলে উদ্যানের লোকজনের ভাষ্য।

এ পরিস্থিতিতে নামাজের জায়গাসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয় গণপূর্ত মন্ত্রণালয়। অভিযানের আগে গেল বৃহস্পতিবার নোটিসও দেয়া হয়েছিল।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ