হরমুজ প্রণালি
তেহরান অনুমোদিত রুট ত্যাগ করায় তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৬-০৭-২০২৬ ০৭:৪৫:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৭-২০২৬ ০৮:৪১:৩১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে নৌ-মাইনে ধাক্কা খাওয়ার পর একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরান-অনুমোদিত রুট ত্যাগ করার পরই জাহাজটি মাইনে ধাক্কা খায়।
তবে এই ঘটনা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্যানুযায়ী, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়াই হরমুজ পার হওয়ার সময় তেলবাহী ট্যাংকারটি বিস্ফোরিত হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার পর ট্যাংকারটি একটি নৌমাইনে ধাক্কা খাওয়ায় এই বিস্ফোরণ ঘটেছে।
তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে ইরান বারবার সতর্ক করেছিল—জাহাজগুলো যদি ইরানের নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়, তবে এর পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে।
এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যখন কিছু জাহাজ আটক বা হামলা করেছিল, তখন এক বিবৃতিতে জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক যেকোনও জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ইরানি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রুট দিয়ে চলাচলে বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছিল।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স