চট্টগ্রামে গণপিটুনিতে যুবক নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৭-২০২৬ ০১:০৮:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৭-২০২৬ ০১:০৮:২৩ অপরাহ্ন
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটেরখীল এলাকায় গণপিটুনিতে নূরুল ইসলাম ওরফে ইরান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত নূরুল ইসলাম ওরফে ইরানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, একই এলাকার যুবক নাঈম (২০) হত্যার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ইরানকে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করে।
স্থানীয়দের অভিযোগ, ইরান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
নূরুল ইসলাম ওরফে ইরান উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাটেরখীল গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে । সীতাকুণ্ড মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স