ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ধানমণ্ডির সুধাসদনে যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৭:৪৬:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৭:৪৬:২৯ অপরাহ্ন
​ধানমণ্ডির সুধাসদনে যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি
রাজধানীর ধানমণ্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদনে এক যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ধানমন্ডি ৫ নম্বর সড়কের ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য তা বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত যুবকের নাম মো. শাকিল (২০)। তিনি মোহাম্মদপুরের ঝিগাতলার শিবপুরটালি অফিস এলাকার সেকান্দার আলী মাতুব্বরের ছেলে।

ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান বলেন, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, ধানমণ্ডি সুধাসদনে অজ্ঞাত এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

এসআই ওয়াদুজ্জামান আরো জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ