বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম
সভাপতি নূরুদ্দিন আহমেদ, সম্পাদক মোমিন হোসেন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৭-২০২৬ ০৬:২৩:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৭-২০২৬ ০৬:৩৫:৪৫ অপরাহ্ন
এনটিভির নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভির মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও
নির্বাচন অনুষ্ঠিত হয়|
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ হোসেন|
সভার শুরুতে গত তিন বছরে মৃত্যুবরণকারী চার জন সদস্যের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁরা হলেন - আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানম।
সাধারণ সভায় বক্তব্য রাখেন শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটার্জি, রফিকুর রহমান, মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অনজন রহমান, বুলবুল আহমেদ, সৈয়দ নূরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান, দেওয়ান
মাসুদা সুলতানা প্রমুখ।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা- হলেন সহ-সভাপতি এবিএম রফিকুর রহমান, এসএম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, নির্বাহী সদস্য - বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির, লুৎফর রহমান শিকদার।
সাধারণ সভায় ৭ সদস্যের একটি উপষ্টো পরিষদও গঠন করা হয়। উপদেষ্টা পরিষদ সদস্যরা হলেন-কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার এবং মাহবুব আলম।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স