প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-০৭-২০২৬ ০৪:২৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৭-২০২৬ ০৪:২৭:৩১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদারকরণ, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে তিনি নবনিযুক্ত নৌপ্রধানের সফল কার্যকাল কামনা করেন।
নৌবাহিনী প্রধানও তার দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স