যশোরে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৭-২০২৬ ১১:৪৩:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০৭-২০২৬ ১১:৪৩:২৫ পূর্বাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বারান্দিপাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে পৌরসভার উদ্যোগে রাঙ্গামাটি গ্যারেজ সড়ক হতে পন্ডিত পুকুর এলাকা পর্যন্ত এই নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ওই এলাকায় ৫০০ মিটার দীর্ঘ রাস্তা এবং ড্রেন নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং যাতায়াত ব্যবস্থা সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক
দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী জুবাউর রহমান, পন্ডিত পুকুর মসজিদে সভাপতি ওবায়দুল্লাহ খোকন ও সাবেক কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স