ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​যশোরে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১১:৪৩:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১১:৪৩:২৫ পূর্বাহ্ন
​যশোরে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বারান্দিপাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে পৌরসভার উদ্যোগে রাঙ্গামাটি গ্যারেজ সড়ক হতে পন্ডিত পুকুর এলাকা পর্যন্ত এই নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

​পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ওই এলাকায় ৫০০ মিটার দীর্ঘ রাস্তা এবং ড্রেন নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং যাতায়াত ব্যবস্থা সহজ হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক 
দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ​এসএম শরীফ হাসান, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী ​জুবাউর রহমান, পন্ডিত পুকুর মসজিদে সভাপতি ​ওবায়দুল্লাহ খোকন ও সাবেক কাউন্সিলর ​রাশেদ আব্বাস রাজ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ