ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পৌণে সাত হাজার টাকায় বিক্রি

জেলের জালে ধরা পড়ল দুই কেজির এক ইলিশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০২:৫৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০২:৫৫:৩৬ অপরাহ্ন
জেলের জালে ধরা পড়ল দুই কেজির এক ইলিশ ফোকাস বাংলা নিউজ
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে দেলোয়ার মাঝির জালে ধরা পড়ল একটি বড় ইলিশ। শুক্রবার সকালে এফবি জারিফ-তারিফ নামের ট্রলারের জেলেরা মাছটি শিকার করেন। ইলিশটির ওজন দুই কেজি ১০০ গ্রাম। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি নিলাম ডাকে ছয় হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়েছে। প্রতি মণ দাম পড়েছে এক লাখ ৩০ হাজার টাকা।

দুপুরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স মনোয়ারা ফিশ আড়তে নিয়ে গেলে মৎস্য ব্যবসায়ী ফারুক হোসেন নিলামে কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকায় বিক্রির জন্য পাঠাবেন। মৎস্য আড়তের ম্যানেজার সগির আকন জানান, বড় ইলিশের আলাদা চাহিদা রয়েছে। এটি এক লাখ ৩০ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে।

দেলোয়ার মাঝি জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরে প্রায় ১৫দিনের খারাপ আবহাওয়া শেষে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। অন্য মাছের সঙ্গে জালে এই বড় ইলিশটি ধরা পড়ে। এ বছর বড় ইলিশের সংখ্যা কম। তারপরও এমন একটি মাছ পেয়ে তারা খুবই খুশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অনেক খুশির খবর। তিনি জানান, গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তিনি আশা করছেন, সামনের দিনগুলোতে জেলেরা আরও বেশি ইলিশ ধরতে পারবেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ