ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​আসিফ মাহমুদ

রাষ্ট্রপতির বিষয়ে বিএনপিকে সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৭:৪৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৭:৪৮:১৭ অপরাহ্ন
রাষ্ট্রপতির বিষয়ে বিএনপিকে সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি ​ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের সিদ্ধান্ত ‘সুসংবাদ’।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, রাষ্ট্রপতির বিষয়টি আরও আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত ছিল। এ বিষয়ে বিএনপিকে একাধিকবার সতর্ক করা হলেও দলটি বিষয়টিকে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সময়মতো উদ্যোগ নেওয়া হলে এ নিয়ে এত আলোচনা-সমালোচনার সুযোগ তৈরি হতো না। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির অপসারণ হচ্ছে, এটিকে তিনি ‘সুসংবাদ’ হিসেবে উল্লেখ করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ