অসুস্থ হয়ে পড়লেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৩-০৭-২০২৬ ০৬:৫১:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৭-২০২৬ ০৬:৫২:৪০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।
দীপকে জানান, শরীর খারাপ থাকায় সাময়িকভাবে বিশ্রাম নিতে হচ্ছে। তবে সন্ধ্যার মধ্যেই যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরে আসবেন বলে আশ্বাস দিয়েছেন।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর ও শরীরব্যথায় ভুগছি। কোনোমতে দিন কাটানোর জন্য ব্যথানাশক ওষুধ খেয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, আজ যন্তর মন্তরে যদি আমার সঙ্গে দেখা না হয়, তাহলে দুঃখিত। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে সন্ধ্যার মধ্যেই প্রতিবাদস্থলে ফিরে আসব।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অভিজিৎ দীপকে ও অন্যান্য বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বুধবার (২২ জুলাই) রাতে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর পাথর ও বোতল ছোড়া হয়।
এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে নৃশংস আচরণের অভিযোগ তুলেছেন অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার সকালেও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে এই আন্দোলন এখন পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স