ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​কেন ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর?

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০১:৩৬:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০১:৩৬:১৬ অপরাহ্ন
​কেন ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর? ​ছবি: সংগৃহীত
বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ মূল্যায়নে আগামী ৩০ জুলাই ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। তিন দিনের সফরের প্রথম দিনেই সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সফরকালে রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। সফরের শেষ দিনে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের কথা রয়েছে তার। সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক ভূরাজনৈতিক অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে আগ্রহ তৈরি হয়েছে, সে বিষয়ে ওয়াশিংটনের মূল্যায়নও গুরুত্ব পেতে পারে।

জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মুহাম্মদ সুফিউর রহমান বলেন, নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ কৌশল সম্পর্কে স্পষ্ট ধারণা নিতেই সার্জিও গোরের এ সফর। তার মতে, এই মূল্যায়ন ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ