ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে হুমকির মুখে ৫ শতাধিক পরিবার

ভাঙন থেকে রক্ষা পেতে নদীপাড়ে বিশেষ মোনাজাত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৩:০১:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৩:১১:৩৪ অপরাহ্ন
ভাঙন থেকে রক্ষা পেতে নদীপাড়ে বিশেষ মোনাজাত ফোকাস বাংলা নিউজ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে স্মরণকালের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বুধবার (২২ জুলােই) এই ভাঙনের হাত রক্ষা পেতে শেষ ভরসা হিসেবে গ্রামবাসি মসজিদে জোহরের নামাজ আদায় করে নদী তীরবর্তী ভাঙন এলাকায় মোনাজাত করেন। তারা মোনাজাত করে আল্লাহর কাছে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আল্লাহ তুমি আমাদের সকল গুণা মাফ করে দিয়ে এই এলাকার নদী ভাঙন থেকে রক্ষা করো। 

গত কয়েক দিনের ব্যবধানে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়েনের ‘ভোরের পাখি’ এলাকাসহ অন্তত ৫০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীব্র হুমকির মুখে পড়েছে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পাঁচ শতাধিক বসতভিটা, শত শত একর ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ