ফলের বক্সে মিলল ১৬ কেজি স্বর্ণ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-০৭-২০২৬ ০৫:৫৭:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৭-২০২৬ ০৫:৫৭:১৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে যৌথ অভিযানে মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজ।
রোববার (১৯ জুলাই) পরিচালিত যৌথ অভিযানে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি বলে জানা গেছে। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিঙ্ক (Food Link) এবং এর এয়ারওয়ে বিল (Air Waybill) নম্বর ১৬০১২৭৪০০৯২।
এই বিষয়ে নিশ্চিত করেছেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান। অব্যাহত রয়েছে। এছাড়া স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স