হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৪০ রোগী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৭-২০২৬ ০৫:১১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৭-২০২৬ ০৫:১২:২৩ অপরাহ্ন
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৭৩ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং পরীক্ষায় ১৪০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৫ জনে। একই সময়ে নিশ্চিত হামে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯৮ হাজার ৬০০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৫ হাজার ৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স