কলকাতা বিমানবন্দর মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা, ১৬৩ ধারা জারি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-০৭-২০২৬ ০৩:৫৩:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৭-২০২৬ ০৩:৫৩:৫০ অপরাহ্ন
ফাইল ছবি
কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মুসলিম ধর্মালম্বীদের আজ শুক্রবার রাজপথে নামার ডাক দিয়েছিলেন রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এই সিদ্ধান্তটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার সকাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিমানবন্দর চত্বরে ১৬৩ ধারা জারি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাখা হয়েছে জলকামান। পুরো পরিস্থিতি নিয়ে বিরাটি, বাঁকড়া এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে বিধাননগর কমিশনারের পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, একসঙ্গে চারজনের বেশি জমায়েত করা যাবে না। এর বেশি জমায়েত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে মসজিদে প্রবেশপথের সামনের আশপাশের এলাকা। পুলিশের পক্ষ থেকে অবাঞ্ছিত কাউকে জমায়েত করতে দেওয়া হচ্ছে না।
১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত। বিমানবন্দরের মধ্যেই ওই মসজিদ রয়েছে। ওই মসজিদের কারণে বিমান ওঠানামার ক্ষেত্রে ঝুঁকি থাকে বলে দাবি করছে কর্তৃপক্ষ।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স