বান্দরবানে বন্যাদুর্গতদের ক্ষুদ্রঋণের কিস্তি এক মাস স্থগিত: পার্বত্য প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৭-২০২৬ ০২:৩১:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৭-২০২৬ ০২:৩১:১৪ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেয়া ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্য সরকারি উদ্যোগে বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়; ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা। এজন্য ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পুনর্বাসনের পাশাপাশি বসতঘর নির্মাণ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরও বলেন, বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং তাদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জেলা শহরের বিভিন্ন বন্যাকবলিত এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম অঞ্চল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাই লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার প্রমুখ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স