ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কনস্টেবল সাইদুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১২:৫২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০১:০৬:৩০ অপরাহ্ন
পুলিশ কনস্টেবল সাইদুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ফাইল ছবি
রাজধানীর ডেমরা পুলিশ লাইনে নিজ কক্ষ থেকে পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইদুলের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের সাদেকের ছেলে। নিহতের চাচা সোহাগ জানান, সাইদুল প্রায় নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ