ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা: মুক্তিযুদ্ধ মন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০১:০৬:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০২:২৭:৪৭ অপরাহ্ন
​জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা: মুক্তিযুদ্ধ মন্ত্রী ​ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যৎ বাংলাদেশে গণতন্ত্র সুসংহত করা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে রাজধানীর রায়েরবাজার গণকবরস্থানে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আযম খান বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করেই বিএনপি সরকার দেশকে এগিয়ে নিতে চায়। তিনি জানান, সব রাজনৈতিক শক্তি ও জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন, গণতন্ত্র এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ