ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​আল্টিমেটাম দিয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি পরীক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৮:০৪:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৮:০৪:১২ অপরাহ্ন
​আল্টিমেটাম দিয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি পরীক্ষার্থীরা ​ছবি: সংগৃহীত
আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। এতে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

আন্দোলনকারীরা বলেন, আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক পদত্যাগ না করলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে সাইন্সল্যাব মোড়ে আবারও অবস্থান নেবেন বলে জানান আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। 

এর আগে সন্ধ্যা ৬টায় তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এদিন দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন পরীক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা দেন তারা। তবে মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ বাধা দেয়। প্রায় ২ ঘণ্টার অবস্থান শেষে শিক্ষাভবন মোড় ত্যাগ করেন আন্দোলনকারীরা। এরপর সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ।

এইচএসসি পরীক্ষার্থীদের তিন দফা দাবি হলো—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ