ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​পর্যটকদের জন্য সাজেক ভ্যালি উন্মুক্ত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৭:০৯:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৭:০৯:৫৩ অপরাহ্ন
​পর্যটকদের জন্য সাজেক ভ্যালি উন্মুক্ত ​ছবি: সংগৃহীত
এক সপ্তাহ বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ উপজেলার সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন।‎

বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জেলা প্রশাসক  নাজমা আশরাফীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে জারি করা নির্দেশনা সংশোধন করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে।

‎তবে চলতি মৌসুমে জেলার চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য পর্যটকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।‎

‎এর আগে টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকি বিবেচনায় গত ৭ জুলাই সন্ধ্যায় জেলা প্রশাসনের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। ওই সিদ্ধান্তের পর নতুন কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি।‎

‎এদিকে বৈরী আবহাওয়া ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেকে অবস্থানরত ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পর্যায়ক্রমে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রথম দফায় (৯ জুলাই) ১৫০ জন এবং দ্বিতীয় দফায় (১০ জুলাই) আরও ৩১১ জন পর্যটক সাজেক ত্যাগ করেন। পরবর্তীতে অবশিষ্ট পর্যটকদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।‎

‎আবহাওয়ার পরিস্থিতির উন্নতি এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাজেকসহ বাঘাইছড়ির পর্যটনকেন্দ্রগুলো পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ