ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পানি নিষ্কাশন করে চট্টগ্রামবাসীকে বন্যামুক্ত করা হবে : ত্রাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০২:৪৪:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০২:৪৪:২৮ অপরাহ্ন
পানি নিষ্কাশন করে চট্টগ্রামবাসীকে বন্যামুক্ত করা হবে : ত্রাণমন্ত্রী ছবি : সংগৃহীত
চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দরনগরী বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, পাহাড়, নদী, সমুদ্র, সমতলসমৃদ্ধ এ নগরীর খালগুলো পুনঃখনন করে পানি নিষ্কাশনের মাধ্যমে নগরবাসীকে বন্যার দুর্ভোগ থেকে পরিত্রাণ দেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

আসাদুল হাবিব দুলু জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার সব রকম কার্যক্রম বাস্তবায়ন করবে।

এ সময় আরো বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া প্রমুখ।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ