সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনরতদের সরিয়ে দেওয়া শুরু করে পুলিশ।
প্রথমে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে।
জানা গেছে, সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়ার এক পর্যায়ে সংসদ ভবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষার্থীদের প্রতিনিধিদল। সে সময় পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তখন পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর সরে গিয়ে তারা আড়ংয়ের সামনে অবস্থান নিলে সেখানেও পুলিশ ধাওয়া দেয়।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ‘‘যেহেতু সংসদ চলছে। এ সময় এখানে কোন প্রকার মিছিল সমাবেশ নিষিদ্ধ। তারপরও শিক্ষার্থীরা এখানে এসেছে। আমরা ধৈর্য দেখিয়েছি। এরপর আমাদের পুলিশের ওপর তারা ইটপাটকেল ছুঁড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে চেয়েছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’’
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবি, সংসদে ভবনের সামনে অবস্থান