ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চটগ্রামে শিক্ষাবোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০২:২৮:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০২:২৮:০১ অপরাহ্ন
চটগ্রামে শিক্ষাবোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান ছবি : সংগৃহীত
তিন দফা দাবিতে চট্টগ্রাম নগরের শিক্ষাবোর্ডের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হয় এ কর্মসূচি। পরীক্ষার্থীদের এই অবরোধের কারণে সড়কের দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।

শিক্ষার্থী দাবি—সারা দেশে প্রতিটি বোর্ডের পরীক্ষা একইসঙ্গে নিতে হবে। কোনো একটি বোর্ডে পরীক্ষা স্থগিত রেখে অন্য বোর্ডে পরীক্ষা নেওয়া যাবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত সোমবার যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। সাম্প্রতিক বন্যায় যেসব শিক্ষার্থীর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দ্রুত নতুন করে তা সরবরাহ করতে হবে।

শিক্ষার্থীদের এই অবরোধের ফলে ষোলশহর শিক্ষা বোর্ড সামনে সড়কের একপাশ ব্যবহার করে যানবাহন চলাচল করলেও অন্যপাশে তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

পরিস্থিতি সম্পর্কে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) সোহেল পারভেজ আগামীর সময়কে জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করছে। একইসঙ্গে সড়কে যানবাহন চলাচল দ্রুত স্বাভাবিক করতে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
  
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ