টকশোতে আর অংশ নেবেন না গোলাম মাওলা রনি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৩-০৭-২০২৬ ০৭:২১:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৭-২০২৬ ০৮:২৩:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
টেলিভিশনের টকশোতে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ ঘোষণা দেন।
গোলাম মাওলা রনি লেখেন, ‘আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশাআল্লাহ।’
যদিও কী কারণে তিনি টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। এ বিষয়ে জানতে চাইলে গোলাম মাওলা রনি গণমাধ্যমকে বলেন, টানা ৫–৭ বছর ধরে নিয়মিত টেলিভিশন টকশো করছি। বেশির ভাগ অনুষ্ঠানই শেষ করে বাসায় ফিরতে রাত ১টা থেকে ২টা বেজে যায়। দীর্ঘদিনের এই জীবনযাত্রা স্বাস্থ্যের ওপর প্রবল প্রভাব ফেলে। এছাড়া চিকিৎসকরাও আমাকে এখন আর এভাবে টকশো চালিয়ে নেওয়া সাপোর্ট করেন না। তাদের মতে, এ বয়সে পর্যাপ্ত ঘুম দরকার এখন। সবকিছু বিবেচনায় নিয়ে আপাতত টেলিভিশন টকশো আর করা হবে না। তবে নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নিয়মিত বিশ্লেষণ ও মতামত তুলে ধরবো।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স