ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে বরন করতে প্রস্তুত গৌরনদীবাসী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৩:০৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৩:৫৩:৪২ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে বরন করতে প্রস্তুত গৌরনদীবাসী ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরের অংশ হিসেবে তিনি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত গৌরনদী দুইটি কর্মসূচীতে অংশগ্রহন করবেন। তার এই সফরকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণাঞ্চল বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার ঢাকা থেকে রওয়ানা হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক পথে সকাল সাড়ে দশটায় গৌরনদী পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এখানে তিনি উপজেলার বাটাজোর ইউনিয়নের পূন:খননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন এবং বাটাজোর অশ্বীনি কুমার ইনষ্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন। সূত্রে আরো জানা গেছে, প্রধানমন্ত্রীকে গৌরনদীতে বরন করে নিতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের দিকনির্দেশনায় ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অপরদিকে প্রধানমন্ত্রীর গৌরনদী আগমনে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন প্রত্যাশার কথা জানিয়েছেন। বাটাজোর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব এমদাদুল হক পান্না জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে দাবী-দাওয়ার সুযোগ পেলে বাটাজোর ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরের দাবী জানাবো। গৌরনদী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টু জানিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা অনেক। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন প্রত্যাশা হলো ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু মহাসড়ককে ৬ লেন এবং গৌরনদীকে জেলায় রুপান্তর করা। সুযোগ পেলে প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দুইটি দাবী তুলে ধরবো।

গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জানান, আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ। এখন শুধু প্রধানমন্ত্রীকে বরন করে নেওয়ার অপেক্ষা। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর গৌরনদী সফর শান্তিপূর্ন করতে সবধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পাশাপাশি পুরো গৌরনদীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ