ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০২:১১:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০২:১১:২০ অপরাহ্ন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতল বাংলাদেশ ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে হারের পর বাংলাদেশ ওয়ানডে সিরিজেও হতাশ করছে। এক ম্যাচ হাতে রেখেই ৫০ ওভারের সিরিজ হেরে বসেছে তারা।

আজ হারারেতে তৃতীয় ম্যাচ খেলতে নামছে মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচটি তাদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে সফরকারী দলে দুটি পরিবর্তন। মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভির ইসলাম একাদশে আছেন। রিশাদ হোসেন ও নাহিদ রানা বাদ পড়েছেন।

প্রথম দুটি ম্যাচে জিম্বাবুয়ে ২৫ ও ১৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছিল। এই ম্যাচে রিচার্ড এনগারাভাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে অধিনায়কত্ব করবেন সিকান্দার রাজা। স্বাগতিক দলে এনগারাভা, নিয়ামহুরি ও মুজারাবানির পরিবর্তে এসেছেন মাসাকাদজা, শিভাঙ্গা ও মাসুকু।

বাংলাদেশ (একাদশ): তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানভির ইসলাম।

জিম্বাবুয়ে (একাদশ): বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), ব্রাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা শিভাঙ্গা।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ