কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রে আরো বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৭-২০২৬ ০৩:৩৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৭-২০২৬ ০৩:৩৪:৩৫ অপরাহ্ন
ফাইল ছবি
টানা কয়েকদিনের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে বেড়েছে পানি। বর্তমানে রুলকার্ভের চেয়ে আরো পাঁচ ফুট পানি বেশি রয়েছে কাপ্তাই হ্রদে।
এতে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে বেড়েছে উৎপাদন। তিনদিনের ব্যবধানে আরো ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বর্তমানে সবকয়টি ইউনিট সচল রেখে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৭৯ মেগাওয়াট। কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত এবং উজান থেকে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে বেড়েছে পানি। এতে পানির ওপর নির্ভরশীল কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে এক সপ্তাহে দুইবার উৎপাদন বেড়েছে। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল করা হয়, যার মাধ্যমে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। হ্রদে আরো পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (১০ জুলাই) সকাল নয়টা থেকে আরো ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করা হচ্ছে, এতে এই কেন্দ্র থেকে বর্তমানে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকাল নয়টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৯০.৩১ এমএসএল(মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৮৫.৪৪ এমএসএল। হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স